২০১৭ সালের I.C.S.E. পরীক্ষায় ৯৮.৮০ শতাংশ নম্বর পেয়ে পরীক্ষায় নজরকারা ফল করেছে মালদার নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির ছাত্র দীবাংশু দাস। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অনুমান গোটা নর্থ বেঙ্গলের মধ্যে দীবাংশু প্রথম স্থান অধিকার করেছে। দীবাংশুর এত ভালো ফলাফলে খুশী স্কুল কর্তৃপক্ষ।
নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির ভাইস প্রিন্সিপাল ভাস্কর ব্যানার্জী জানান, তাদের স্কুল থেকে মোট ৮০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল I.C.S.E.-তে। তারা প্রত্যেকেই পরীক্ষায় পাশ করেছে। তাদের মধ্যে ২৬ জন ৯০ শতাংশের বেশী নম্বর পেয়েছে। তার মধ্যে দীবাংশু দাস ৯৮.৮০%, সাইয়ম সারাফ ৯৮.২০%, ও ভাস্কর বাছায় ৯৭.৬০% নম্বর পেয়েছে। ছাত্রদের এমন সাফল্যে খুশী স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের প্রিন্সিপাল জয়শ্রী প্রসাদ জানান, দীবাংশু যা নম্বর পেয়েছে হয়তো ALL OVER INDIA-তে তারা একটা র্যাঙ্ক হতে পারে।
এদিন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে উজ্জ্বল সাহা সহ বহু মানুষ দীবাংশুকে শুভেচ্ছা জানায়।
ছেলের এই সাফল্যে খুশী তার বাবা, মা ও পরিবারের সকলেই। তারা জানান, দীবাংশু পড়াশোনায় ভালো। কিন্তু এত ভালো ফল করবে তারা ভাবতে পারেননি। দীবাংশু জানায়, তার সব সময়ের জন্য একটা ইচ্ছা শক্তি কাজ করত। সে আগামী দিনে স্কুলে একটি রেকড গড়বেন। তার সেই ইচ্ছা পূরণ করতে পেরে খুশী সে।
মালদা